ভোর সাড়ে পাঁচটায় টবিন রোডে এসে দাঁড়ায়
মধ্যবিত্তের স্বপ্ন এস নাইন বাস বারবার
যোধপুর পার্ক গার্লস স্কুলের সুন্দরী শিক্ষিকা
চলেছেন উল্টো দিকে
সুদূর উত্তর থেকে বাস ছোটে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণী অবধি বাংলা পড়িয়ে
মাস মাইনে আনতে যায় ক্লান্ত আত্মা,
হা ঘরের মতো ন'টার সময় ইস্কুলে যায়
তার নিজের দুই মেয়ে।
সাঁইত্রিশ বছর আগের ছবি এখনো চকচকে
দু'চোখ বন্ধ করলেই
ঈর্ষণীয় ছিপছিপে মা ফিরছে গায়ে আঁচল জড়িয়ে
বেলা দেড়টা কী দু'টো নাগাদ, পশ্চাৎপট হিসেবে
সমালোচনায় ভরপুর সরকারি ফ্ল্যাটবাড়ি
ঘুমিয়ে কাতর।
শাড়িটা সযত্নে রাখা, তাঁত বা সিন্থেটিক যাই হোক
গড়িয়াহাটের চেনা দোকান থেকে কেনা,
সারা বছর ধরে শোধ হয় মধ্যবিত্ত ধার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন