১
আমার পুষি বেড়ালটা না, বাড়াবাড়ি রকম পাকা!
ওর জন্যই মুশ্কিল হয় আমার নিজের মনে থাকা
এই যেমন পরশু দিন, শান্ত সকালে
ভাবছি কোথাও যাব নাকি বিকালে
পুষির কথা, বাজার যাব, 'দাও ব্যাগ আর টাকা।'
২
আমার পুষি বেড়ালসোনা ভালোই করে গান
যদিও বেশি চড়ায় গাইলে চাপতে হয় দু'কান
তবু মিঠিয়া সুর আছে তার গলায়
অনেক শ্রোতাই এমন কথা বলায়
জেদ ধরেছে,মা আমায় দাও না, হারমোনিয়াম!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম