অর্ধেক জাগা শান্ত এক ফোঁটা জনপদ
রাস্তায় রাস্তায় গেরুয়া ধুলো স্বস্তির নিঃশ্বাস।
অজস্র প্রত্যাশা সহ বয়ঃসন্ধির ট্রেন ঢুকেছে
নিরিবিলি পুরনো স্টেশনে, যথারীতি দেরিতে।
রিক্সা ছুটছে মফস্বলের হৃদয়ের ওপর দিয়ে
দু' পাশে ছিমছাম রেলের কোয়ার্টার
আদালতের পেছন দিয়ে আত্মিক রায়
শুনতে শুনতে রিক্সা ছোটে আদি শেকড়ের ভেতরে,
রাত দুটোয় পৌঁছলেও আন্তরিক ডাল-ভাত
জুটে যাবে, এমন গাঢ় রক্তের টান!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন