১
সমস্ত রং ছবিতে মিশিয়ে দেব আমি
গাছেদের সব সবুজ করব চুরি
নীলকণ্ঠ পাখীর বরণও আমার চাই
দরকার হয় রং আমার ঝুড়িঝুড়ি।
২
টিয়া, তোর ঠিক কতটা সবুজ দরকার?
মনের ইচ্ছা সব আমায় খুলে বল।
দুনিয়া জুড়ে তো সবুজ অনেক ছড়ানো
দুজন আমরা কিছুটা কুড়োই চল!
৩
রামধনু, তুমি বড় কমই দেখাও নিজেকে
তোমার সাতটা রং দাও আমায় ঢেলে
রঙীন হতে কী আমারও ইচ্ছে করে না?
চলে যেও না গো আমায় ধূসর ফেলে!
৪
আমি আকাশের বন্ধু বললে কম হয় কথা
সেখানেই আছে আমার 'গায়েব বাড়ি'
আকাশ-ঠিকানা বলব না আমি কাউকেই
বললে তোমরা চলে যাবে তাড়াতাড়ি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কাজী জহির উদ্দিন তিতাস
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম