নদীটি আধপাহাড়ি
রূপ দিয়ে নজর কাড়ে।
তিরতির বইছে দেখ
স্বপ্নের ধারেধারে!
নদীটি মাটির কাছেই
এখনো শান্ত গতি।
বর্ষাকে আসতে দাও
অমনি চপলমতি!
নদীটি রঙ্গ জানে
বুকে ওর কত পাথর।
হিয়াকে সঙ্গে নিয়ে
ওর পাশে বানাব ঘর!
সে ঘর ভাঙেও যদি
কখনো জলস্রোতে
ফের তাকে নেব গড়ে
নদীরই দোরগোড়াতে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম