সোহম সরকার অর্থাৎ শুভ্র তখন ছোট্ট ছিলেন
এক দিন আমাদের বাড়িতে এসে হুকুম দিলেন,
"মাছ লেখ," আহা! আঁকাকে তিনি বলতেন লেখা
টুকটাক ছবি-লেখা তাঁর আমার কাছেই তো শেখা।
অবশ্য শৈশবে আমার কোলে বসে হয়েছিল শুরু
পরে শেখাতেন ঢের ভালো ভালো নামজাদা গুরু।
খুব মন দিয়ে তিনি খেলতেন, কষতেন অঙ্ক কঠিন
স্পিন বল না করে, ফুটবল না খেলে কাটত না দিন
এখন তিনি অনেক বড়, ভাবেন গুরুতর কত কিছু
সহজ শৈশব তাঁর আজও আসে আমার পিছুপিছু
হয়ে গেছেন তিনি অনেক বড়, গম্ভীর এবং ব্যস্ত
সযতনে আমি লিখে রাখি তাঁর ছোটোবেলা মস্ত!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি