টাবনদা, আমার জ্যাঠতুতো দাদা বাবনদা'র এক বন্ধুর জ্যাঠতুতো দাদা, ব্যাস ওই টুকুই।
আজ থেকে বছর পঁচিশ আগে একটা বিয়ে বাড়িতে আলাপ, বেশ ভালো দেখতে,
আমার কবিতা শুনতে চেয়েছিলেন
বিবাহময় সে রাতে শোনাতে পারিনি যদিও
পরে বার দুয়েক শুনিয়েছি
বেশ আগ্রহ নিয়েই শুনতেন
কিন্তু কোনো মন্তব্য করতেন না।
এক সময়ে যোগাযোগ কেটে যায়।
সে দিন দেখলাম শেয়ালদার কাছে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন বা আসছেন
আমাকে চিনতেও পারলেন এবং বললেন
'আপনার কথাবার্তাও কবিতার মতো লাগত',
শুনে আমি তো অবাক।
এই বলে তিনি একদম স্বাভাবিকভাবে হেঁটে চলে গেলেন, যাওয়ার আগে বা পরে
পরাবাস্তবিক ধোঁয়া টোঁয়া কিছুই বেরলো না।
টাবনদা
আমার জ্যাঠতুতো দাদা বাবনদা'র বন্ধুর জ্যাঠতুতো দাদা
ব্যাস! ওই টুকুই?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন