যে পুরুষটির কাছে আমার তৃষ্ণার জল আছে
সে আমার কাছে ধরা দেয় না।
আজ থেকে নয়
কয়েক জন্ম ধরে সে আমার কাছে আসে না, আসে না।
আমি তো তৃষ্ণায় কাতর,
জন্মের পর জন্ম আমি তৃষ্ণায় কাতর!
সব জেনেশুনে তবু সে চতুর পুরুষ
আমার কাছে ঘেঁষে না।
আর আমিও অন্য কারুর কাছ থেকে জল খাব না
ফলে তৃষ্ণা আমার জমছে তো জমছেই
তবু তাকে ঘৃণা করতে পারি না।
মাঝরাতে ঘুম ছেড়ে এই সব লিখছি
প্রবল তৃষ্ণার মধ্যে।
একে কি বলে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি