(১)
টুক আমার পরিচিত পিঁপড়ে প্রতিবেশী
কারুর প্রতি কখনো হয় না সে বিদ্বেষী
এখন তো খেলা দেখায় সার্কাসে
পাইকপাড়ায় ভীষণই কম আসে
বুকের পরে হাতি হাঁটায় পিঁপড়ে সার্কাসি!
(২)
টুক এখন রয়েছে সমুদ্রের ধারে এক গ্রামে
ঠাঁই নিয়েছে সার্কাস পার্টি জমিদারের ধামে
দুপুর থেকে রাত নটা অবধি শো চলে
খুব কমই সে মোবাইলে কথাবার্তা বলে
ক্লান্ত থাকে, সার্কাস তো চলছেই তার কামে!
(৩)
আহা সোনা আমার প্রিয় পিঁপড়ে টুক!
কত দিন দেখাসনি সামান্য তোর মুখ
কেমন আছিস রে তুই সোনা?
অপেক্ষাতেই চলছে দিন গোনা
এত দিন না দেখে কী করে পাই সুখ?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি