থমথমে সন্ধেটা ছিল তিতকুটে জোর
ইভনিং শিফট চারটে থেকে বিবর্ণ শুরু
লেখা হয়ে গ্যাছে বেশ কয়েকটা নঞর্থক খবর
ন'টার দিকে ঘুরতে চলেছে কাঁটা
এমন সময়ে কারো চোখে লেগে গেল ঘোর।
পার্ক সার্কাসের কাছে উতলা রোড
কালের নরম অন্তর অভিমুখে
খবর হাতে গমগমে কমরেড আসছে বহু দিন পর।
সাথে স্বপ্ন, থোড়াই তা টের পায় রিপোর্টিং ঘর।
ফোন করে জানিয়েছে সম্পাদককে, শুনে
কোনো এক তুচ্ছ সাব এডিটর স্বপ্নে বিভোর।
কেউ বোঝেনি তো, পাল্টে যাচ্ছে কন্ঠের স্বর!
সারা দিন একটা থেকে আরেকটা পলে
বিশ্রী সফর সার্থক, রাজনীতি মন্থন করে
ভালোবাসা আসছে কারোর।
সেই আসা দল নয়, কাগজের নয়
কেউ দেখেও দেখে না যাকে
খবরলিখিয়ে সেই মেয়েটি'র বরাতের জোর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম