যেভাবে সহজেই ভুলে যেতে পারবে,বলছি,মন দিয়ে শোনো-
খোঁপা যেনো খালি না থাকে,যে খোঁপায় বেলীফুল,রজনীগন্ধা অথবা অভিজাত পারিজাত থাকে,সেখানে আমি থাকি না।
নিয়মিত শোকসভায় যাবে,অপরিচিত মৃত মানুষদের জায়গায় আমার কথা ভাববে,শোকসন্তপ্ত কোনো মা'কে দেখতে পেলে আমাদের কিছুটা স্মৃতি দিয়ে দিতে পারো,স্মৃতির মতো অপ্রয়োজনীয় ভারী কোনো বস্তু নিজের কাছে রাখতে নেই।
প্রতিদিন দুপুরবেলা একটা করে হ্যাপি-এন্ডিংওয়ালা সিনেমা দেখবে,বিকেলবেলা খালিপায়ে রাস্তায় হাঁটতে যেতে পারো,ইটের ভাঙা টুকরোরা নাকি ব্যথা দিয়ে ব্যথা ভোলায়;রাতে অন্তত একটা অপ্রিয় কোনো মেনু রেখো ডিনারটেবিলের নির্জন বুকে।
পুনশ্চঃ এই কবিতাটা একবারের বেশী পড়া যাবে না,কবিতারা কখনোই ভুলে যেতে সাহায্য করে না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়