এই শহরে আমি অভাব বলতে যা বুঝি
আমি তাদের নাম দিয়েছি ভালোবাসা;
এই শহরে আমি ঘৃণা বলতে যা বুঝি
আমি তাদের নাম রেখেছি সম্পত্তি,মালিকানা।
এই শহরে যা কিছু অভ্যেস,যা কিছু ভাবায় খুব;
তাদের আমি স্মৃতি বলি।
এই শহরে যারা বুঝেও না বোঝার ভান করে নিজের বোঝা চাপিয়ে দেয় অন্যের ঘাড়ে,
তাদের আমি গনতন্ত্র বলি।
এই শহর যখন জল থৈ থৈ,বজ্রপাতে কান ঢাকা দায়,
তখন জলের মানে মিছিল বুঝি,বজ্রপাত কে শ্লোগান ভাবি।
এই শহরে, একমুঠো ভাতের জন্য যারা মরে যায়
তাদের আমি শহীদ বলি।
কবিতা — নামকরণ
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
অন্যান্য কবিতা
৭৪৬৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘নামকরণ’ কবিতায় কবি শহুরে জীবনের বিভিন্ন অসঙ্গতি, রাজনৈতিক ভণ্ডামি এবং সামাজিক বৈষম্যকে নতুন সংজ্ঞায় উপস্থাপন করেছেন। শহরের অভাবকে ভালোবাসা, ঘৃণাকে সম্পত্তি, এবং ভাতের জন্য প্রাণ দেওয়া মানুষকে 'শহীদ' আখ্যা দিয়ে কবি এক গভীর সামাজিক ও রাজনৈতিক চেতনা প্রকাশ করেছেন। কবিতাটিতে রূপক ব্যবহারের মাধ্যমে রূপায়িত হয়েছে প্রতিবাদের আধুনিক ভাষা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম