পুরানো সুরের গানে মন আর ভরে না।
সাবেকি সংসারের দেয়ালে দেয়ালে
অনেক কালের অনেক কোলাহল জমে রয়েছে।
রান্নাঘরের কোনায়
পিতলের গামলার নীচে ঢাকা ঠান্ডা ভাত
রোঁয়া ওঠা বুড়ো বেড়াল ঘুরছে এঘর থেকে ওঘরে
দিনরাত্রির ফাঁকে ফাঁকে
একঘেয়েমির ক্লান্তি।
যদি পালিয়ে যাওয়া যায়।
কিন্তু ততদিনে হয়তো
অযত্নের কাঠচাঁপার ডালে আবার কুঁড়ি ধরেছে
আর
ভিন্ন কালের গৃহবধূর মতো
লাল চেলি, রঙিন শাঁখা, আলতা পায়ে
তুমি এই সাবেক দিনের উঠোনে এসে দাঁড়িয়েছো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম