মাঝে মধ্যে দেখা হবে। মাঝে মধ্যে চোখের আড়ালে
দু-চার বছর কিংবা ধরো সেই জীবনানন্দের
জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার ;
এইভাবে ঝরা পাতা, হেমন্তের নরম বাতাস
কিছু বৃষ্টি, কুয়াশা ও জল, কিংবা জলের মতন
চলে যাবে দিন ও সময়, সময় ও ভালোবাসা।
ভালোবাসা? হয়তো বা কোনোদিন তবুও যাবে না,
দু-চার বছর কিংবা তারো পরে হঠাৎ হঠাৎ
দেখা হবে, ঢেউয়ের শব্দের মতো বুকের ভিতরে
এক স্বচ্ছ করতোয়া, অবলীলাক্রমে তার জলে
ভেসে গেছে আমাদের তোমাদের আমার তোমার
কথাবার্তা দিন রাত্রি, তবু আজো দু-চার বছর।
দু-চার বছর বাদে একদিন দেখা হয়ে যাবে,
দু-চার বছর বাদে একদিন দেখা হয়ে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শুভ জন্মদিন! 🎈
আনহার কবিতা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম