যেন কোনো জলের ভিতরে সারারাত
সারারাত ধরে যেন গোলাপ ফুলের ঝরে যাওয়া।
যেন অন্ধকার জানালায়
তুমি একা সারারাত বসে
সারারাত তোমার চোখের সামনে ঝরা গোলাপের
বৃষ্টির জলের স্রোতে অন্ধকারে ভেসে ভেসে যাওয়া।
যেন বসে আছ, যেন জলের ভিতরে
যেন ঝরা ফুল।
বৃষ্টির আর্দ্রতা জুড়ে আজ শুধু গন্ধ ভেসে থাকে
শুধু ম্লান স্মৃতিসিক্ত বৃষ্টির রাতের অন্ধকারে
কোন দূর অন্ধকার জানালায়
গোলাপ বনের পাশে তুমি আজও
তুমি আছ একাকিনী।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মামুন মাজিদ (মুন)
শুভ জন্মদিন! 🎈
সুনির্মল বসু
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম