ফিরে যাওয়া যায়।
হঠাৎ পথে নেমে, জামতলা পার হয়ে
একপাধুলো আর হাত-ভরা শাঁপলার ফুল
তোমার দরজায় গিয়ে দাঁড়াতে পারি।
সন্ধ্যাবেলা। রান্নাঘরের ফাঁকে কেরোসিনের কুপি জ্বলছে,
হলুদমাখা হাতে আলগোছে ঘোমটা টেনে
তুমি বললে,
'কতদিন পরে এলে'।
তখন সারা উঠোন ভরে বাতাবির ফুল ছড়িয়ে আছে।
মাঘের স্তব্ধ হাওয়া
পুকুরের জলে জোনাকির ছায়া।
কত দিনের কত ছবি।
তবু কি ফেরা যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম