একটা জন্ম এমনি এমনি কেটে গেলো।
একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে।
একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার,
একটা জীবন রেখেছিলাম কাঁঠালতলায় মাদুর পেতে
তোমার পাশে কাটিয়ে দেবো।
একটা জন্ম রেখেছিলাম বাঁশকাগজে স্টিলের নিবে
এমনি এমনি পদ্য লেখার,
একটা জীবন রেখেছিলাম তোমার জন্যে পদ্য লেখার
একটা জীবন এমনি এমনি চলে গেলো।
একটা জন্ম জোড়াতালির, ভাত কাপড়ের তক্কে তক্কে
একটা জীবন মাথা গোঁজার ফন্দি খুঁজে,
একটা জীবন বাক্স মাথায় ভুল শহরে
ভুল ঠিকানায় ঘুরে ঘুরে,
একটা জন্ম এমনি এমনি কেটে গেলো,
একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে।
তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না।
কবিতা — তোমার সঙ্গে ভালো করে কথা বলাই হলো না!
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
প্রেমের কবিতা
৩৯০৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় জীবন ও সময়ের অপচয়, সংসারের দৈনন্দিন সংগ্রাম এবং অপূর্ণ আকাঙ্ক্ষার বেদনাময় চিত্র ফুটে উঠেছে। কবি প্রিয়জনের সাথে একটি জীবন কাটানো ও পদ্য লেখার স্বপ্ন রেখেছিলেন, কিন্তু জীবনের জটিলতা, ভাত-কাপড়ের চিন্তা ও ভুল ঠিকানায় ঘুরে বেড়াতেই আয়ু শেষ হয়ে যায়। শেষপর্যন্ত প্রিয় মানুষের সাথে মন খুলে কথা বলতে না পারার গভীর আক্ষেপই এই কবিতার প্রধান সুর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম