কখনো কখনো পৃথিবী
উড়ে যাওয়া পাখির নাম।
কখনো কখনো পৃথিবী
বেত্রাঘাতে হাসির নাম ।
কখনো কখনো পৃথিবী
আর্তনাদ শোনে।
কখনো কখনো পৃথিবী
নৈরাজ্য দেখে ।
কখনো কখনো পৃথিবী
একটি ফুলের জন্য যুদ্ধ করে।
কখনো কখনো পৃথিবী
লাখো প্রাণ ঝড়লেও চোখ বন্ধ রাখে।
কখনো কখনো পৃথিবী
মানুষের ভেদাভেদ ভুলে যায়।
কখনো কখনো পৃথিবী
ধর্মের জন্যও ভাগ হয়ে যায়।
কখনো কখনো পৃথিবী
হাসির কলরবে ভরে যায়।
কখনো কখনো পৃথিবী
কান্নার শব্দের তীব্রতা মাপে ।
কখনো কখনো পৃথিবী
দেখায় তার মাতৃরূপ।
কখনো কখনো পৃথিবী
হয়ে উঠে ভীষণ প্রলয়ধারী ।
কখনো কখনো পৃথিবী
থাকে সত্যের পথে।
কখনো কখনো পৃথিবী
থাকে দুষ্টের হাতে ।
কখনো কখনো পৃথিবী
নিজেই হয়ে উঠে বিশ্বব্রহ্মান্ড ।
কখনো কখনো পৃথিবী
ভুলে যায়, সে বিশ্বব্রহ্মান্ডের ক্ষুদ্র অংশ মাত্র!
কবিতা — পৃথিবী বিশ্বব্রহ্মান্ডের ক্ষুদ্র অংশ মাত্র
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
রূপক কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৪৬
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ তারেক আনোয়ার
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম