তোমায় ফিরে আর পাবো না
এখন আমি বুঝি,
তবু পাওয়ার আশায় আজও
হন্যে হয়েই খুঁজি।
তুমিতো নেই পর হয়েছ আজ
ভাঙে না মোর ভুল,
আমার এ মনের বাগানে তুমি
হয়েই আছো ফুল।
জগৎ জোড়া ফুলের ভিড়ে
কেউ আমার নয়,
কেমন করে মনকে বোঝায়
কেঁদে আকুল হয়।
বন্ধু কোথায় প্রশ্ন করি যখন
বনফুলের কাছে,
জবাব আসে লোকের বুকে
চাঁদ হয়েই আছে।
চাঁদজ্বলা সে জোসনা রাতে
খুঁজি দিকে দিকে,
আকাশের ঐ ঝলমলে চাঁদ
হয়ে আসে ফিকে।
থমকে থাকা নীল জোসনা
চুপিচুপি বলে কানে,
তুমি কোথায় হারিয়ে গেছো
নীলজোনাকি জানে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী