তোমার লাগি ঘুরি ঘাটে ঘাটে
সন্ন্যাসি বেশে ফিরি মাঠে মাঠে
কি করে বোঝাই মোর মনেরে
তোমারে না পেলে পরাণ ফাটে।
পারি না বন্ধ করতে পালা গাওয়া
আমার চারিধারে বহে গরম হাওয়া
কেহ বলে অনামুখো কেহ বলে কালনাগ
বেচে আমায় সবাই কলঙ্কের হাটে।
কোকিল ডাকে গাছের ফাঁকে কুহুকুহু
আমার এই প্রাণে কাঁপন ওঠে মুহুর্মুহু
না পারি যেতে ছেড়ে না তারে কাছে পাইরে
সত্যি তো বটে আমার মরণ হবে পথে ঘাটে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী