চোখের ইশারায় ডাকে মোরে
কোন পিরিতির ছলে
ও বন্ধুরে ওই নীল কদম্ব তলে
আমায় তুমি ডাকো ওরে নীল কদম্ব তলে।
ওই কোমরে কলসি নিয়ে
যায় যমুনার জলে
পরান আমার রাখলো বেঁধে
ওই শাঁড়ির আঁচলে
নাকে তার সোনালী নোলক
ওই বাতাসে নড়ে
কলসি ভরতে গিয়ে নোলক
পড়ে গেলো জলে।
বলে বন্ধু এসো মোরে
খুঁজি নদীর তলে
বাঁশির তালে এসো বন্ধু
মালা দেব গলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী