তুমি যে আমার চিরদিন এ জীবনে
ব্যাথা হয়ে যেন ফিরে আস বারবার
কন্ঠের এই বিরহ গান আমি আজ
ভালোবেসে তারে দিয়ে যাব উপহার।
ফুল দলে ছাওয়া তার শুভ লগনে
তাহার দু নয়ন ভরা রঙিন স্বপনে
হৃদয়ে সুখের ছোঁয়া সাতরঙা ঢেউ
জানি না কিভাবে পাব অধিকার।
ফাগুনের বাঁশি বাজে যে বুকেতে
যে মন-প্রাণ দোলে সুখ সাগরেতে
পিপাসায় কাতর এই আমি যেন ঐ
রিমঝিম বৃষ্টিতে পদধ্বনি শুনি তার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী