বন্ধু আমার এ মনের আশা
প্রেমের দামে কেনা,
বন্ধু আমার প্রাণের কাঁপন
বিশ্ববাসীর চিরচেনা।
হাজার যুগের হৃদস্পন্দনে
জমলো শুধুই দেনা,
গদ্য গান শিল্প কাব্যকলায়
গান কবিতা যত গল্পগাথায়
লক্ষ্যযুগের অশ্রুপাতে খুঁজি
তোর মনের ঠিকানা।
আবার যখন এমনকে বলি
গদ্যপদ্য গান লিখি
হৃদয়েপটে ঝলসে ওঠে শুধু
আগুন ঝিকিমিক।
কাছে দূরে বাজলো যত দূর
বিষাদ বীনে হৃদয় ভাঙা সুর।(তবু)
তুই যে আমার আনন্দ গান
আরাধনার সোনা,
তুই মোর বিহানবেলার গান
স্বপ্ন দিয়ে বোনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন