মোর রক্তে রাঙা হৃদয় খানি
দু'চোখ জলে ভাসে,
শত দুর্যোগে অন্তরে জাগে
প্রতি নিঃশ্বাসে-বিশ্বাসে।
চিঠি খানা যদি পাই সে আশায়
পড়ে থাকি অবহেলায়,
বিমোহিত করে,বুকে দিয়ে আশা
সে মাতে রঙের খেলায়।
স্বপ্নের মতো কত সাজসজ্জায়
সে রূপকথার মত পরিপাটি,
বসন্ত এলে মুখ তুলে দেখি
এ ভিখারি দশাই খাঁটি।
তুমি তো অবহেলে গেলে চলে
এই শুষ্ক মরুর বুকে,
আমি কেঁদে কেঁদে মরি হায়
নিরবে ধুঁকে ধুঁকে।
এ লোক দেখানো ভালোবাসা
কভু চাই কি কেউ ভাই,
আজি সত্যি হলো তাই -
সারাবছর এই অধমের প্রেমের
প্রতি যত্ন থাকা চাই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন