কবিতা — জন্মে এই বাংলায়

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ গান, দেশাত্মবোধক কবিতা

ধন্য আমি জন্মেছি বলে
সবুজ এই বাংলায়,
প্রতি ঋতুর ঘ্রাণ- সমীরে
নতুন প্রেরণা জোগায়—
তাই কহেছি ধন্য আমি
জন্মিয়া বাংলায়।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি—
তাই কহেছি জন্মে বাংলায়—
ধন্য ধন্য আমি।

দ্বিমাস পরপর ঋতু বদল
বদলে প্রকৃতি,
সৌন্দর্যতার ছবি দেখে
বাড়ে মনগতি—
তারই জন্যে ভূজন্মকে
অপ্রীম ভালোবাসি।
তাই কহেছি জন্মে বাংলায়—
ধন্য ধন্য আমি।

ষড়ঋতুর মাসে ফলে
নানান ফলফলাদি,
বৃক্ষলতা আর ফুল-ফসলে
চিত্ত হয় জ্যোতি—
গ্রাম দেখিলে ফুটিয়া উঠে
মুখে মুচকি হাসি।
তাই কহেছি জন্মে বাংলায়—
ধন্য ধন্য আমি।

বর্ষাকালে আসলে বৃষ্টি
কতই ভালো লাগে,
নিশিতে ফোটা পড়লে চালে
দ্রুত ঘুম আসে—
“এমন দেশটি কোথাও খুঁজে
পাবে না কো তুমি।
তাই কহেছি জন্মে বাংলায়—
ধন্য ধন্য আমি।

পূর্বদিকে আলো দিতে
উদয় হয় রবি,
ভোর প্রভাতে উঠার দৃশ্য
আর গান গায় রবি—
সকল দেশের রাণী সে যে—
আমার জন্মভূমি।
তাই কহেছি জন্মে বাংলায়—
ধন্য ধন্য আমি।

চারিদিকে বেষ্টিত করা
রঙিন বণবনানী
উহার ভিতর গেঁথে আছে
উদধি বারুদি—
ডিঙি দিয়ে বাইতে নদী
মন অতি চায় খুবি!
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি—
তাই কহেছি জন্মে বাংলায়—
ধন্য ধন্য আমি।

৪১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা