কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - নীরব ভালোবাসা

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ষড়ঋতু আহে যাহে কিন্তু জুটে না
অপেক্ষাতে দিবস কাটে
স্বপন দেখি প্রতি রাতে
ললাট দোষে আমার ভাগ্যে
সে তো আসে না।

ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাখি যে আশা
কে গো তুমি লুকিয়ে আছো
আড়ালে থেকে দুঃখ্য দিচ্ছো
দেখিনি কভু পরেও তবু
চিত্ত জুড়ে পূর্ণ শুনো নীরব ভালোবাসা।

ধরতে চাই যে শক্ত করে তোমার কোমল হাত
কবে পারবো জানি না
এখনও তো দেখি না
অবুঝ মন আর সহে না
সাক্ষাৎ পেলে বেঁধে রেখো জন্য আবেহায়াত।

কোন বিদেশে গেলে পাবো ওহে মায়াবতী
বাজপাখির ন্যায় উড়িয়া
সাত সমুদ্র পারিয়া
খাঁটি প্রেমিক হয়িয়া
কোণে কোণে খুঁজবো আমি ওগো প্রজাপতি।

গুপ্ত থেকে কষ্ট দিয়ো না এই প্রেমিকটারে
যেথায় থাকো যেখানে আছো
দ্রুত তুমি ফিরে আসো
ইন্তেজার আর করিয়ো নাকো
আপন করে নিয়ো আমায় জন্য জনমভরে।

পরে পড়বো
৪২
মন্তব্য করতে ক্লিক করুন