কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - প্রবাসীদের ব্যথা

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ক্লেশের পাহাড় বক্ষে রেখে
দুঃখ যাতনা নাহা বলে
না জেনে বিদেশি কহে সবাই জানায় সাবাস
কেই বা জানে কত ব্যথা প্রবাসীদের প্রবাস।

ছেলে-মেয়ে সবার থেকে থাকে যে বিদূর
দেখতে তাদের ছটফট করে উহার দিলের সুর
শিরের ঘাম পায়ে ফেলে হাসায় পরিবার
স্মরণ হলে অশ্রু থেকে জল ঝড়ে বারেবার।

শয়নঘরে চোখ আটালে ভেসে উঠে স্মৃতি
মা-বাবা সন্তান আর উহার মনমতি
কেঁদে কেঁদে পানি মুছে কিছুই করার নাই
প্রবাসীদের জীবনই টা সহজ নয় রে ভাই।

প্রায় জীবনটা কাটিয়ে দেয় অন্য মাটির হাওয়ায়
চিত্তে অগ্নি দাবানল জলে পরিবারের মায়ায়
স্বীয় হর্ষ অদ্রষ্টে তাদের হাসিই প্রধান
তাদের জন্য করিয়া ফেলে যৌবন বলিদান।

সমাজ বলে প্রবাসীরা থাকে কতই খুশি
ছোট্ট কবি আনহার বলে “মানে না অই বাণী
দিলের গভীর ব্যথার সমীর প্রবাসীদের জানো?
বিরহ লুকিয়ে হাসি ফুটিয়ে সবকে দেখায় ভালো।

ওরাই হলো আসল পুরুষ বাতি আধার কাটার
ফ্যামিলি রাষ্ট্র সবার কাছে যোগ্য সম্মান পাওয়ার
খাটি ব্যক্তি উহারাই ভিতরে এই আলাম
প্রবাসবাসীদের তরে প্রভূত লক্ষ হাজার সালাম।”

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন