কবিতা — সোনার বাংলা দিশেহারা

সোনার বাংলা দিশে যে হারা অপদার্থের জোটে
খুন ঘোষ আর দূর্নীতিতে শঙ্কারত সবে।

দক্ষতাহীন বিড়াল ছানা করেছে দখল দেশ
অনুকূলতায় ফেলে রাষ্ট্র সব করেছে শেষ।

সরকার আজ হয়ে উঠেছে বৃহৎ মহামারি
শান্তি আনতে না পারলে গদি ছাড়ো তাড়াতাড়ি।

আইনমন্ত্রী আইন শাসনের বুঝে না আগাগোড়া
রাজভবনে বসে দেখে নানান রকম খেলা।

আমজনতা এক হয়ে আজ বাড়াও স্বীয় শক্তি
বেখবরদের প্রাসাদ গিয়ে পা দিয়ে মারো লাত্তি।

আততায়ীর শঙ্কায় আজ ভীত পুরোই জাতি
দেশের জন্য প্রাণ বিলায় আজ শরীফ উসমান হাদি।

৬২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা