আহত এই আঙ্গুল, তাতে ক্ষত বেরোয়
ক্ষত তো নয় পোকা
পাশ ফিরে শোয় পবিত্র পুঁজ
অমল থোকা থোকা!
পাশ ফিরে শোয় আঙ্গুলগুলি :
সুযন্ত্রণার সুখে :
দরবেশেরই মতোন ওরা আমারই সম্মুখে
আহত হয়, আহত হয় আর
গলিত এক পুঁজের ঝর্ণা তার
মন্ত্রবলে মলিন বেদনায়
আহত এই আহত আঙ্গুল যে
রক্তে ভাসে, রক্তে ভেসে যায়
–রক্তেঝরা ফুল!
জীবন এত অবাধ্য সঙ্কুল
নেয় না তুলে সন্ধিও, শান্তিকে!
আঙ্গুলে তাই আহত এক ক্ষরা
কেবল ঢলে পুঁজের ঘড়া ঘড়া
অশান্তির এই মোহ!
কিন্তু তাকে আর কে করে পান
কুযন্ত্রণার মুখে?
আমার মাঝে মোহিনী একখান
ঈশ্বরের গান
ভেঙ্গেছে সেই দুখে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী