ভীরু বালকেরে বাড়ীঘর দাও
মাতৃনিবাসে মেট্রন দাও
পার্কে ছড়াও যুঁইফুল
ঘাস অনিদ্র,
জোড়াখুন হোক একটু ভদ্র
কবিরা লিখুক দু’এক ছত্র প্রেমের গান!
হে মেঘ, পাবন বৃষ্টি দাও
গলাকাটা দিন সুদূরে সরাও–
নারীর মতোন পেটে তুলে নাও সুসন্তান!
ক্ষণিক আমরা, ভালোবাসা থাক
পথে পরাজিত হওয়া সরে যাক
পাতা ঝরাদের দলীয় ঝগড়া, অসন্মান!
যা কিছু অমল ধবল বাষ্পে
তৃণ কুসুমের কোমল শষ্পে
সুসময় এসো মাড়িয়ে মাড়িয়ে মৃত্যু খুন!
হে জল নেভাও
নেভাও হে জল, এই আগুন!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী