তুমি কি সত্যি ক্ষমার মানুষ? করছি ক্ষমা পরিত্রাণের
গন্ধ ভরা জল ছিটিয়ে তুলছি ঘরে, কৃতজ্ঞতা
তোমায় আমি বদলে দিয়ে কৃতজ্ঞতা তুলছি ঘরে
আকাল পোশাক বদলে দিয়ে রাখালে পোশাক তুলছি ঘরে!
তুমি কি সত্যি ক্ষমার মানুষ? করছি ক্ষমা পরিত্রাণের
একজনমে এত ক্ষমা তুমি কি তাই পাওয়ার যোগ্য হে মন আমার
করছি ক্ষমা করছি ক্ষমা;
এখন তুমি সংসারে যাও, তোমার শিশু সমস্যাদি
সংগঠন আর ন্দ্রিা এবং লবণ মাংস মহোৎসবের
রৌদ্রমেঘের পাশে দাঁড়াও, কৃতজ্ঞতা এখন তুমি
কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হও!
একজনমে পাপ করেছে, পাপের ছায়া পরিত্রাণের গন্ধ হলো একজনমে
খিড়কী দুয়ার এখন তোমার খিড়কী দুয়ার, ঝাপসা স্মৃতি রহস্য তার
জালা থেকে জানলা দেখায় অতীত থেকে অতীত দেখা।
একটু একটু তাঁদের ছায়ায় বেড়ে ওঠো এখন তুমি একটু একটু
তাদের বুকে তাদের চোখে তাদের ছায়ায় বেড়ে ওঠো,
হে মন তুমি অধঃপতন
থেকে এবার বেড়ে ওঠো!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী