ফটোগ্রাফের বদৌলতে আজ পুরনো একটি
দৈনিক পত্রিকায় তোমাকে দেখলাম,
বুড়ো সুড়ো গাছের নীচে
বসে বসে ভিটাকোলা খাচ্ছো,
দু’একটি বিদেশী পত্রিকা
পড়ে আছে তোমার টেবিলে
পড়ে আছে সিগ্রেটের বাকস,
একটি নীল বল পয়েন্টের কলম
কিন্তু ঐ লোকটা কে?
বদমাশ নাকের উপর চশমা
হো হো হাসছে,
প্রেমিকের মতো ব্যবহার কোরছে?
ফটোগ্রাফের বদৌলতে
বহুদিন পর তোমাকে দেখলাম এ্যালবামে,
কিন্তু ঐ লোকটা কে?
হো হো হাসছে
বদমাশ নাকের উপর চশমা?
প্রেমিকের মতো ব্যবহার কোরছে
স্টুপিড ঐ লোকটা কে? ঐ লোকটা কে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী