এসেছিস তো কী হয়েছে? কিছুই হয়নি, দ্যাখ
ঐতো আচ্ছন্ন ঘাস; ধানী জমি, ঐতো কোমল নৌকো, ধরিত্রী আকাশ!
এসেছিস তো কী হয়েছে? কিছুই হয়নি দ্যাখ,
ঐতো ডাকছে পাখি, জ্বলছে যৌবন, চাঁদ, ঐতো জোনাকী
যাবি তো কাঁদিস কেন? কিছুই কান্নার নেই শোন
শরীরে নকশী কাঁথা, মাটির কলস রইলো ফুলদানি কয়েকটি কলম!
যাবি তো থামিস কেন? কোথাও থামার নেই, আর
ঐতো নৌকো যায়, মাটির কলস যায়, ফুলদানি যায়!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী