কেবল শান্তির শর্তে লোকগুলো যার যার
বদলে বদলে নেবে,
সময়ের রাস্তাঘাট
ব্যবহৃত দালান দোকান-পাট
বদলে বদলে নেবে,
কেবল শান্তির শর্তে লোকগুলো যার যার
বদলে বদলে নেবে,
রাজা রাণী, রাজমহিষীর ঘোড়া
বদলে বদলে নেবে,
কেবল শান্তির শর্তে নদী থেকে নদী
শিমুলের তুলো থেকে তুলো
মানুষের মুখ থেকে মুখ আর
মোমের আগুন, হাত, ভালোবাসা হবে;
কেবল শান্তির শর্তে প্রেমিকারা, মহিলারা
কিশোরীরা খোপ খুলে দেবে,
ভাসবে কোমল ঘ্রাণে, আসবে ময়ূর!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী