আফরোজ মেহরুবা

কবিতা - আমি এখন

আফরোজ মেহরুবা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

মানুষের চোখে স্বপ্ন দেখা মানা।

খুব চেনা অচেনা মেঘের ডাকে,
স্মৃতির জিম্মি এখন আলোর
ফেরিওয়ালা।

আমি হয়তো অভিমান করে,
রোদের দিনের কথা মনে করব।
সেকেলে ঝরা পাতার গানে

নিয়তির ঝিঁঝিঁ ডেকে চলে,
পড়ালেখা করে কথার কথারা।

বিয়ের বয়সে
চরিত্র গঠন অত্যন্ত জরুরি
টিন ইটের বাসা
বর্তমানে থিওরি অফ লাইফ
সময়ের অবহেলায়
আমি এখন তুলসী পাতা
জিম্মি হয়ে থাকা
শানের ঘরের মেয়ে তখনও
পথের কাঁটা!

পাঁয়তারা এখন বালি হালতের সাঁকো।

পরে পড়বো
৫৬৮

প্রকাশিত মন্তব্য গুলো

  1. স্বপ্নের মানুষ ও প্রতিনিয়ত বদলে যাওয়া মানুষ। বিরুপ প্রকৃতি ও মানসিকতা, চরিত্র গঠনে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সম্বল। কবির চলমান অবস্থা ও স্বরুপ।
    _ আমি এখন

মন্তব্য করতে ক্লিক করুন