আমার দেখা সভ্যতায়
ব্যক্তিত্ব হচ্ছে পাখিদের
মত
যদিও কথায় কথায় ভয়
পেয়ে যাই;
পোড়ামন আমার, কি
চেয়েছি পেলাম কিই-বা
নিরবে ছুটে চলে মেঘের
ভেলা উত্তর দিকে
প্রাণের টানে ফুল ফোটে
কাঠ গাছে।
আমরা অবশ্য মাটির
মানুষ
তা না হলে মিথ্যে ছাড়া
মানুষ কোথায়?
সমুদ্র শূন্য দেশে ছন্দময়
জীবন হয় না
অচেনা নববর্ষে তবুও
চলে ভাঙ্গা গড়ার খেলা-
মানুষের ভেতর বাহির
হয় না এক
দূরত্ব এখন স্বার্থসিদ্ধির
হাতিয়ার।
বর্ষাকালে ভিজে চৌচির
হয়ে যায় স্বপ্ন ঘুড়ি
অবচেতন মনে ঘুরে
বেড়ায় যাযাবর।