কবিতা — ডেট

রবিবার, ১৮ মে ২০২৫ প্রেমের কবিতা

শব্দগুলো ছিল—ফুটো ছাতার মতো,
চোখে ছিল শ্রাবণ, ঠোঁটে রোদ্দুরের ঘোর।
চা ঠান্ডা, তবু হাতে ধরেছি কাপ—
তোমার হাসি যেন গোধূলির গলে-পড়া আলো।
চলতি মানুষ ছিল দৃশ্যপটের খাঁচা,
আমরা দু’জন—সম্ভাব্য প্রেমের নীরব প্রস্তাব।

২১৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা