আমি
নির্বাসন চাইনি
আমাকে মৃত্যু দাও
কষ্ট জমেছে বেড়েছে দায়,
দায়ের ভারে পরদেশে বন্দি কারাবাসে;
আমি কারাবাস চাইনি, আমাকে মুক্তি দাও।
এতটুকুই
ছিলো দোষ
চেয়েছি মানুষের সুখ
জীবন তবুও করেনি ক্ষমা,
মুক্তির আন্দোলনে রক্তাক্ত কতো বুক;
পায়নি আলো মুক্তিকামী নিপীড়িত মানুষের চোখ।
জননী
জন্মভূমির টানে
দেশপ্রেমীরা একাত্ম প্রাণে
সদর্পে ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে,
মুক্তিকামী জনতার এই ভয়াল দিনে;
আমি কারাবাস চাইনি, আমাকে মুক্তি দাও।
অবিরত
কাঁদায় আমায়
মৃতদের অশরীরী আত্মায়
স্বপনে জাগরণে শুধুই জ্বালায়,
জীবন্ত প্রাণ রেখে নির্যাতনের দোলায়;
আমি নির্বাসন চাইনি, আমাকে মৃত্যু দাও।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম