হৃদয়ের অনন্ত নক্ষত্রে তোমায় পাবো বলে
কত বসন্ত গেল চলে
আজও আমি অন্তর্দ্বার খুলে রাখি প্রাঞ্জলে
অনাকাঙ্ক্ষিত প্রতীক্ষার অবসান হলে
তুমি আসবে ঘরে বাসন্তিকার সাজে প্রাণোচ্ছলে
সীমাহীন গোধূলির রাঙানো আঁচলে।
ভুলিনি কিছুই তোমার নতুন ভাবনার শতদলে
তোমার মায়াবী চোখের আদলে
কত কবিতা ভেসে উঠেছে প্রেমতরঙ্গের জলে
আমি অন্তর্দৃষ্টিতে দেখেছি অন্তস্তলে
কপোলে তোমার টোল পড়েছে হাসির সুফলে
প্রদীপ জ্বেলে আমারই হৃৎকমলে।
আশায় আশায় চল্লিশ বসন্ত পুড়েছি বিরহানলে
মরিনি তবুও দুঃখকষ্টের গরলে
আজও আমি দিবারাত্রি সংসার সাজাই মনোবলে
যতন করি বাগানের তরুতলে
তুমি আসবে বলে কোনো দিবাবসানের অস্তাচলে
বসন্তী রঙে অনুরাগের গৃহতলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর