চমকে
উঠেছিলো চিৎকারে
জন্মদাত্রী জননীর অন্তরে
জন্মেছিলাম যখন আঁতুড় ঘরে,
মায়ের চোখে সুখেরই অশ্রু ঝরে;
তিনিই আমার মা জন্মেছিলাম যার অন্দরে।
দশমাস
দশদিন ধরে
লালন করেছিলো জঠরে
সকল যাতনা সয়েছিলো অকাতরে,
ধরণীর আলো দেখিয়েছিলো নয়ন ভরে;
তিনিই আমার মা বেড়েছিলাম যার আদরে।
কখনো
ব্যথা পেলে
আদরে নিতো তুলে
হাত বুলাতো খেলারই ছলে,
পরীদের গান শুনাতো দোলনার দোলে;
তিনিই আমার মা জন্মেছিলাম যার কোলে।
রাখেনি
কেউ আমায়
তাঁরই মতো মমতায়
উষ্ণতার আঁচলে বুকেরই পিঞ্জিরায়,
জন্মাবধি রেখেছেন নিরন্তর আনন্দ ধারায়;
তিনিই আমার মা নির্মলতা যার ভালোবাসায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী