গীতিকবিতা
আর কাঁদতে পারিনা
আমানত উল্লাহ মানিক
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা
ভুলতে চেয়েছি ভুলতে ও পারিনা
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।।
প্রথম দেখা সেই মায়াবী হাসি
বলেছিলে তুমি মোরে ভালবাসি
বারেবারে মনে পড়ে ভুলতে পারিনা
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।।
জানি তুমি ফিরবে না আর
দূঃখ-ই চিরসাথী জীবনে আমার
তবুও তুমি সুখি হও করি কামনা
তবুও তুমি সুখি হও করি কামনা
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।।

এই গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
https://youtu.be/OikXA0lI2J4?si=3uLuwnOCPY_2TDdu