গীতিকবিতা
পুরনো সেই দিনগুলো
আমানত উল্লাহ মানিক
------------------------------------
পুরনো সেই দিন গুলো হারালো কোথায়,
স্মৃতি গুলো বারেবারে দোলা দিয়ে যায়।
প্রিয় সেই বিকেল গুলো হারালো কোথায়!!

স্কুল থেকে ফিরে খোয়াই নদীর তীরে
হুল্লোড় জমাতাম দূরন্ত কৈশোরে
সেই সোনা ঝরা দিন গুলো মনে পড়ে যায়
প্রিয় সেই বিকেল গুলো হারালো কোথায়!!
পুরনো সেই দিন গুলো হারালো কোথায়?

প্রিয় বন্ধুরা আজ কে কোথায় গেছে হারিয়ে
জীবনের প্রয়োজনে ব্যাস্ত সবাই
সেই সোনালী বিকেলে মন ফিরে যেতে চায়
প্রিয় সেই বিকেল গুলো হারালো কোথায়
পুরনো সেই দিন গুলো হারালো কোথায়?

সেই খোয়াই নদীটা আজও আছে বহমান
নদীপাড়ে বিকেলের আড্ডাটা গেছে হারিয়ে
স্মৃতি গুলো আজও তাড়িয়ে বেড়ায়
প্রিয় সেই বিকেল গুলো হারালো কোথায়।
পুরনো সেই দিন গুলো হারালো কোথায়?

পুরনো সেই দিন গুলো হারালো কোথায়,
স্মৃতি গুলো বারেবারে দোলা দিয়ে যায়।
প্রিয় সেই বিকেল গুলো হারালো কোথায়!!

আমানত উল্লাহ মানিক
রচনাকাল :- ২২-০৩-২০২৬
মৌলিক