Amarendra sen

কবিতা - অদৃষ্ট

Amarendra sen
রবিবার, ১২ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

নিজেকেই ভাবি নিজের বিধাতা,
ভুলে যাই—ফল দেবেন তিনি;
বিপদ-বিপত্তি আসে না হঠাৎ,
জীবন যা কখনো আগে ভাবিনি।
প্রবৃত্তির মোহে অকাজ-কুকাজ
কত না করি নিশিদিন;
সব ভুলে গিয়ে ভাবি শুধু বসে—
আসছে সামনে কত না সুখের দিন।

কিন্তু বিধির বিধান অমোঘ,
কখনো বিফল হয় না কর্মফল;
ছায়ার মতন পিছে পিছে ঘোরে,
জন্মান্তরেও রয়ে যায় অবিকল।
অবশেষে ভাগ্যের কলের সময়
যখন সোলো কলা পূর্ণ হয়;
অদৃষ্ট এসে ললাটের রেখায়
কালচিহ্ন রূপে দেখা দেয়।

পরে পড়বো
২৬৮
মন্তব্য করতে ক্লিক করুন