Amarendra sen

কবিতা - আজও মনে পরে

Amarendra sen
সোমবার, ০৫ মে ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

মনে পরে আজো সেই কবে যেন
হয়েছিল দেখা,
ভীরু ভীরু চোখে থরো থরো বুকে
অনুরাগ মাখা,
ডাগর নয়নে আনত আননে চকিতে
লাজেরাঙা হাসি,
নবীন মনে প্রথম জীবনে বেজেছিল
হৃদয়ে মধুর বাঁশি |
বলা হয়নি সব কথা শুধু চেয়েছিলে
মেলে দুটি আঁখি,
বিবাগী কাতর আজো খোঁজে মোর
পিয়াসী মনের পাখি।
তুমি কি চাঁদের মতোই লুকিয়ে থাকো
ভুলে মোরে হেলায়
যৌবন পূর্ণিমা রাতে শুধু দেখা দাও
প্রথম প্রেমের ভেলায়।

পরে পড়বো
৩৬৭
মন্তব্য করতে ক্লিক করুন