কবিতা — অমূল্য ধন চুরি

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ গান, বিরহের কবিতা

নিজের ভুবনে একলা মনে,
ছিলেম সুখে মনে মনে;
শুধু মোর আপনারে লয়ে—
একলা সুখের তরী বয়ে।
সারা হৃদয় ছিল ভরে,
শুধু স্বপ্ন-সুখের ঘ্রাণ;
কে ভেদ করল একলাপুরি?
ভাঙল কে মনের পাষাণ—
গেল কেমনে অমূল্য ধন চুরি,
আমার গোপন হৃদয়-প্রাণ।।

৬২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা