Amarendra sen

কবিতা - আনন্দের দোল এলো ধরায়

Amarendra sen
রবিবার, ০৮ মার্চ ২০২৬ গান, রম্য কবিতা

বাতাসে মাধুরীলতার সুবাস ভাসে,
চাঁদের আলো ভাসাল তরী আকাশে।
কনকলতায় শুধু ঢেউ খেলে যায়—
আনন্দের দোল যে এল রে ধরায়।

এ মধুর রজনী, দেখ এসে সজনী;
চারিদিকে ধরণীতে মধুর হাসি।
যেন শ্যাম বাজিয়েছে মোহন বাঁশি,
জ্যোৎস্না রাতিতে রাই ছড়ায় হাসি।

রাতে একলা বনে পাপিয়া কুহুরে,
চায় না হিয়া সখি রইতে ঘরে।
আনন্দে মন হতে চায় মৌমাছি—
জেগে যেন আছি স্বপ্নের কাছাকাছি।

পরে পড়বো
১২
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন