Amarendra sen

কবিতা - অনন্ত প্রেমকথা

Amarendra sen
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ প্রেমের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কত জনম গেলো প্রিয়,
পথ চেয়ে চেয়ে একা;
এইবার হবে কি তবে
বলো তোমার সাথে দেখা?
কত যে আছে তোমাকে বলার,
রেখেছি গেঁথে কথার মণিহার—
যুগ-যুগান্তরেও শেষ হবে কি তা
তোমারে আমার অনন্ত প্রেমকথা?
সেই কবে বিরহ শুরু যবে
ছিন্ন হয়ে তোমা হতে,
একা পথচলা শুরু মোর—
তোমার সৃষ্টি-ইচ্ছা স্রোতে।
কোন্ সে সুখ ছিন্নমূল হয়ে
বলো আমার জীবনরেখা?
পত্র-পুষ্প বাঁচে কি বিরহে—
যদি ছিন্ন হয় তাঁর শাখা?
চলেছি বয়ে জনমে জনমে
একা একা ধরণীতে হেথা;
কবে আসবে সেই সুদিন—
হবে মলিন, এই বিরহ ব্যথা।

পরে পড়বো
৪৩৩
মন্তব্য করতে ক্লিক করুন