Amarendra sen

কবিতা - অন্তহীন

Amarendra sen
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ আধ্যাত্মিক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

শুন্য থেকে শুরু মোর
পূর্ণ হওয়ার পথে
প্রয়াস আমার যত সব
থাকুক নিত্য সাথে ।
ভেবেছিনু চলার পথ বুঝি
কোথাও হবে শেষ ,
বুঝিয়ে দিলে অন্ত নেই তার
চলবে অন্তহীন অশেষ ।
শুধু রইবে পরে চিহ্ন হয়ে তার
মনের মালা পথের মাঝে মাঝে
সকল কাজে প্রিয় তোমার পরশ
থাকবে আমার দিনের কর্মকাজে ।

পরে পড়বো
৪১২
মন্তব্য করতে ক্লিক করুন