আসে আর ফিরে চলে যায়।
অজানার পার হতে এ ধরায়
ভাসিয়ে তরী মনের খেঁয়ায়।
আলোর পথ খুঁজে যেতে যেতে
তৃপ্তির তৃস্না প্রাণে ভরে দিতে —
জগতে রহিয়া রবির আলোয়
আস্বাদিতে সুখ মর্ত ধুলায় ।
ঝরা পাতার চোখের জল,
মিশে যায় রাতের কুয়াসায়;
নেভে না দীপ মানব মনে—
হয়না শেষ দেহ অবসানে।
প্রিয় মনের গোপন কোণে,
স্মৃতির জাল নিত্য বোনে;
সুখ-দুখের ভুবণে রয়ে যায়—
চির আসা-যাওয়ার সীমানায়।
১৭

মন্তব্য করতে ক্লিক করুন