Amarendra sen

কবিতা - অতল হৃদয় বেণু

Amarendra sen
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

কে যেন বাজায় বাঁশি মাতাল সুরে
নীরবে বাজে অবিরাম হৃদয়পুরে।
সারাদিন সারাক্ষণে স্বপনে কিবা জাগরণে
তারই বাঁশি বাজে মনের অতল পুরে।
সারা জীবন ধরে ছুটি -যেদিকে চায় আঁখি দুটি
ধরার কোণে কোণে -খুঁজতে তারে মনের বনে,
অতল হৃদয়ের বেণু -ছোটায় ধীরে মনের ধেনু
খুঁজি তারে ঘুরে ঘুরে—মনের মাঝে, নয় দূরে।

পরে পড়বো
৬৪
মন্তব্য করতে ক্লিক করুন